বন্যা দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র হিসাবে স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ

১০ জুলাই ২০২০, ০১:৪২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © ফাইল ফটো

দেশের উত্তরাঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে গিয়ে অধিকাংশ অঞ্চল এখন বন্যার কবলে । সাধারণ মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে বন্যা দুর্গত এলাকার সব স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল কলেজের তালিকা ই-মেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। একইসাথে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহযোগিতা নির্দেশ দেয়া হয়েছে সব সরকারি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি সব প্রতিষ্ঠানের প্রধান এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।

মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা দুর্গত এলাকার সব স্কুল ও কলেজ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে জরুরি ভিত্তিতে খুলে দিতে হবে। স্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা ই-মেইলে ([email protected]) অধিদপ্তরের পাঠাবেন এবং আঞ্চলিক পরিচালক ও পরিচালকের নিকট অনুলিপি দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা দুর্গত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পক্ত থেকে প্রয়োজনীয় সহযােগিতা দেবেন।

 

 

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬