যেভাবে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা রেজিস্ট্রেশন করবেন

০১ মে ২০২০, ১১:১২ AM

© সংগৃহীত

এমপিওর জন্য নতুন তালিকাভুক্ত ও স্তর পরিবর্তনকৃত স্কুল ও কলেজ শিক্ষকদেরকে ইএমআইএস-এ (emis.gov.bd) ওয়েবসাইটে ঢুকতে হবে। ইএমআইএস-এ ঢুকে উপরের ডানদিকে দুটি মেনুবার রয়েছে। একটি register আরেকটি login। নতুন শিক্ষকদের register মেনুতে ক্লিক করতে হবে। এরপর দেখা যাবে ইংরেজিতে লেখা online registration পাতা খুলেছে। তার ঠিক নিচেই ইংরেজিতে লেখা থাকবে দুটি মেনুবার একটি non-govt college teacher অপরটি non-govt school teacher। যে যে ধারার শিক্ষক তাকে সেই মেন্যুতে যেতে হবে।

নিবন্ধনের জন্য শিক্ষকদের যা দরকার:

১. নাম (একবার বাংলায় একবার ইংরেজিতে)।
২. পিতা ও মাতার নাম ইংরেজিতে।
৩. জন্মতারিখ। ৪. জাতীয় পরিচয়পত্র।
৫. মোবাইল নম্বর।
৬. নিজ জেলা।
৭. ব্যক্তিগত ইমেইল।
৮. পদের ধরণ, বিষয় ও নিয়োগ সুপারিশকারী।
৯. বর্তমান পদবি ও প্রতিষ্ঠানের নাম।
১০. যোগদানের তারিখ।
১১. এনটিআরসিএ পরীক্ষার বছর ও রোল নং।
১২. নিজের স্ক্যান করা ছবি আপলোড করবেন।
১৩. নিয়োগ সংক্রান্ত সংযুক্তি যেমন নিয়োগ ও যোগদানপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

ট্যাগ: মাউশি
পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত রোনালদোর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬