শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন নিয়ে এমপিও কমিটির সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৯টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, প্রতি দুই মাস অন্তর অন্তর এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সারা দেশে নতুন এমপিওভুক্তির আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। এ কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে এমপিওভুক্তির জন্য ইনডেক্স নম্বর দেওয়া হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাউশি মহাপরিচালকের সভাপতিত্বে সকাল ৯টায় সভা শুরু হবে। সভা শেষে কতজন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন এটি অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হবে। এজি অফিসের অনুমোদন শেষে বেতনের অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হবে।

বুধবার মাউশি একটি সূত্র জানিয়েছে, বুধবার সকালে শিক্ষকদের আগস্টের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জিও মাউশিতে পাঠানো হয়। মাউশি সেটি এজি অফিসে পাঠিয়েছে দুপুরে। এজি অফিসের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল এজি অফিসে পাঠানো হয়েছ। এজি অফিস অনুমোদন দেওয়ার পর তারা বেতন পাবেন।’

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬