বাজেট বরাদ্দ পেল ৬৮৬ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা

২১ জুলাই ২০২৬, ০১:২৬ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ৬৮৬ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একগুচ্ছ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সোমবার (২১ জুলাই) মাউশির এক অফিসে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের খাতে সংযুক্ত তালিকা অনুযায়ী বরাদ্দ ব্যয় ও বিল নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ ও আর্থিক ক্ষমতা-সংক্রান্ত বিধি অনুযায়ী ব্যয় করতে হবে।

শর্তসমূহ:

১. অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাজেট বরাদ্দ বিভাজন মঞ্জুর সাপেক্ষে মাউশির অনুমোদন ব্যতীত সদ্য সরকারিকরণকৃত প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ বকেয়া বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন না।

২. শ্রান্তিবিনোদন ছুটি প্রতিষ্ঠান প্রধান তাঁর অধীনস্থ শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণের মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণের ছুটি অধিদপ্তর মঞ্জুর করবে।

৩. ৩২১১-প্রশাসনিক ব্যয়, ৩২৪৩-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, ৩২৪৪- ভ্রমন ও বদলি, ৩২৫৫ মুদ্রণ ও মনিহারি, ৩২৫৬-সাধারণ সরবরাহ ও কাঁচামাল, ৩২৫৮-মেরামত ও সংরক্ষণ, ৩৮২১- আবর্তক স্থানান্তর যা অন্যত্র শ্রেণিবদ্ধ নয় এবং ৪১১২-যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতসমূহের অধীন উপখাতসমূহে বরাদ্দকৃত অর্থ হতে ২০২৬-২০২৬, 2024 25 3 20২৩-২৪ অর্থবছরের বকেয়াসমূহ পরিশোধ করতে পারবে।

৪. ইউটিলিটি খাতসমূহে (যেমন- বিদ্যুৎ, ইন্টারনেট, পানি, গ্যাস ও জ্বালানী ইত্যাদি) বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের জন্য যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে, প্রশাসনিক ব্যয় ব্যতীত আবাসিক ভবন (যেমন- প্রতিষ্ঠান প্রধানের বাসভবন, হোস্টেল ইত্যাদি এর জন্য ব্যয় করা যাবে না।
 
৫. বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত যাবতীয় আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৬. এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোন ধরনের অনিয়ম উদ্ঘাটিত হলে সে ক্ষেত্রে ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

৭. উদ্বৃত্ত অর্থ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সমর্পণ করবে।

৬৪২ কলেজের তালিকা দেখুন এখানে

৪৪ সরকারি স্কুল ও কলেজের তালিকা দেখুন এখানে

সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬