শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশির আঞ্চলিক কার্যালয়

২৩ মে ২০২৬, ০৫:৪৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চল। আগামীকাল সোমবার (২৪ মে) এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ মে) মাউশির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল-এর এমপিওভুক্ত বেসরকারি কলেজের প্রতিষ্ঠান প্রধানগণের সাথে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের (কলেজ) বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহকরণ সংক্রান্ত বিষয়ে আগামী সোমবার দুপুর ১২টায় জুম প্লাটফর্মে জরুরী মিটিং আহ্বান করা হয়েছে। উক্ত ঘুম মিটিংয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণকে (কলেজ) যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)' জারি করা হয়। উক্ত নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দিষ্ট নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্দেশনাগুলো হলো
প্রতিষ্ঠানপ্রধানগণ বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইনপুট দিবেন এবং প্রদত্ত তথ্যের স্বপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দিবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর নিকট প্রেরণ করবেন।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান প্রধানগণের দেয়া তথ্যসমূহ ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপপরিচালকগণ (কলেজ) আঞ্চলিক পরিচালকের নিকট প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকগণ সকল তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দিবেন।

বদলি সফটওয়্যারের এই লিংকে (httpongttdshe.teletalk.com.bd) প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীগণ তাদের মোবাইলে প্রেরিত User Id এবং Password ব্যবহার করে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করবেন।

শিক্ষক-কর্মচারীদের কোন ভুল তথ্য ইনপুট/ভেরিফাই চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলেই দায়ী থাকবেন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বদলি সফটওয়্যার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণ আগামী ২৪/০৫/২০২৬ তারিখের মধ্যে জুম প্লাট ফরমে/সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন।

সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬
খাল নেই, তবুও ৪ কোটি টাকার সেতু—সংযোগ সড়ক নিয়ে বিপদে কয়েকটি…
  • ১০ জুন ২০২৬