শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের সময় বাড়ছে

০২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বৃহস্পতিবার সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮০১ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার বিল সাবমিট করা হয়নি। এজন্য বিল সাবমিটের সময়সীমা শনিবার পর্যন্ত বৃদ্ধি করা হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।’

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বেতন, উৎসব ও বিভিন্ন ধরনের ভাতার প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গোর
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকা…
  • ৩১ জুলাই ২০২৬
করোনায় চিকিৎসা সামগ্রীর অর্থ আত্মসাৎ, সাবেক সিভিল সার্জনের …
  • ৩১ জুলাই ২০২৬
চোখ হারানো সেই কিশোর আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
  • ৩১ জুলাই ২০২৬
সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ
  • ৩১ জুলাই ২০২৬
একদিনেই ঢুকে পড়ল ৫০ হাজার অবৈধ অভিবাসী, শেনজেন থেকে বাদ পড়া…
  • ৩১ জুলাই ২০২৬