বদলির সফটওয়্যার নিয়ে টেলিটকের সঙ্গে চুক্তি কবে, যা বলছে মাউশি

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি সপ্তাহে এ চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে।

রবিবার (২১ ডিসেম্বর) মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামী বুধবারের (২৪ ডিসেম্বর) মধ্যে টেলিটকের সঙ্গে চুক্তি করা হবে। এই চুক্তির পরই মূলত সফটওয়্যার তৈরির আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সফটওয়্যার তৈরির কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বে সংশোধিত বদলি নীতিমালা জারি করতে হবে।

জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সফটওয়্যার তৈরির চুক্তি চলতি সপ্তাহে হওয়ার কথা। আমাদের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে মো. ইউনুছ ফারুকীর দপ্তরে গেলে পারিবারিক কারণে আজ (রবিবার) তিনি অফিসে আসেননি বলে জানা যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬