ইএমআইএস সার্ভার বন্ধ, শিক্ষকদের অক্টোবরের বেতন ছাড়ে বিলম্ব হবে কি?

২৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সার্ভার গত ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। এই সেলের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার তথ্য প্রদান থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবরের বেতন নির্ধারিত সময়ের মধ্যে পাবেন কি না সেই প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তারা জানিয়েছেন, ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকলেও অক্টোবরের বেতন-ভাতা দেওয়ার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট করেছেন। প্রাপ্ত তথ্য খুব শিগগিরই অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক প্রোগ্রামার বলেন, ‘সার্ভার বন্ধ থাকলেও শিক্ষক-কর্মচারীরা যথাসময়ে অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন। আমরা বিকল্প উপায়ে তাদের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রনালয়ে পাঠাব। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটি বিকল্প সার্ভার তৈরি করা হয়েছে। ওই সার্ভারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এদিকে ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। ১৪ দিন ধরে সার্ভার অচল থাকায় নতুন এমপিও আবেদন করা যাচ্ছে না, আবার যাদের ইনডেক্স ডিলেট করার প্রয়োজন তাদের কাজও আটকে আছে।

ইএমআইএস সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে সার্ভারটি বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানিয়েছে সেলটি। তবে কবে নাগাদ সার্ভার সচল হবে—তা নিশ্চিতভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।

এর ফলে দেশের হাজারো শিক্ষক-কর্মচারী এখন কার্যত বিপাকে পড়েছেন। এমপিওভুক্তির আবেদন করতে না পারায় অনেকের ফাইল ঝুলে আছে  উপজেলা পর্যায়ে। আবার কারো ফাইল আঞ্চলিক অফিসেই রয়েছে। আবার যাদের ভুল ইনডেক্স বা নাম সংশোধনের কাজ চলছিল, তারাও অনিশ্চয়তায় পড়েছেন।

রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষক হাফিজুর রহমান বলেন, “দুই সপ্তাহ ধরে প্রতিষ্ঠান প্রধান প্রতিদিন চেষ্টা করছেন আমার এমপিও আবেদন আপলোড করতে, কিন্তু সার্ভারে লগইনই করা যাচ্ছে না। আমাদের প্রক্রিয়া থেমে গেছে, অথচ সময় বেঁধে দেওয়া আছে।

এ বিষয়ে জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি সমস্যার কারণে সার্ভার ডাউন হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আইটি টিম সার্ভার পুনরুদ্ধারের চেষ্টা করছে।’

শিক্ষক-কর্মচারীরা বলছেন, মাউশির এই ধরনের সার্ভার সমস্যায় নিয়মিত প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হয়। তারা দ্রুত সার্ভার সচল করে অনলাইনে সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950