শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

২২ জুলাই ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৭:১৪ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © সম্পাদিত

মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২১ জুলাই) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেছে মাউশি।

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং পরিচালক কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৭ম সভার সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়। সে লক্ষ্যে মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি এবং মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য প্রেরণ সংযুক্ত গুগল ডক লিংকে আগামীকাল বুধবারের (২৩ জুলাই) মধ্যে প্রেরণ করা প্রয়োজন।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অনেকে

এ অবস্থায় নিজ আওতাধীন জেলা ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ণিত তথ্যাদি গুগল ডক লিংকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রেরণের লক্ষ্যে অধ্যক্ষ/ প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। সব আঞ্চলিক পরিচালক (সকল), আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ), আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে মাউশি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9