বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অনেকে

২২ জুলাই ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
সংবাদ সম্মেলন অধ্যাপক মো. সায়েদুর রহমান

সংবাদ সম্মেলন অধ্যাপক মো. সায়েদুর রহমান © টিডিসি ফটো

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। আহদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান।

তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটউটে মারা গেছে ৮ জন। এখনও আইসিইউতে রয়েছে ৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. সায়েদুর। আজ থেকে রক্তের প্রয়োজন পড়বে। এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২ জন বাদে সবাই শিশু বলে উল্লেখ করেন ডা. সায়েদুর।

এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৬ জনের মৃত্যু খবর পাওয়া যায়। নিহত ৬ জন হলেন, বাপ্পি (৯), এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৪) ও শায়ান ইউসুফ (১৪)। আর শিক্ষিকা হলেন মাসুকা। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9