শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেরা সাঁতারু খুঁজছে সরকার

০৫ মে ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ © টিডিসি সম্পাদিত

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে আগামী ১০ মে থেকে প্রতিযোগিতাটি শুরু হবে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

আজ সোমবার (৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। এই চিঠিটি দেশের সকল জেলা শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়ছে।

নোটিশে বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস। বর্ণিত কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক ৮টি বিভাগ ও ৬৪টি জেলা থেকে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হবে।

নোটিশে আরও বলা হয়, প্রথম পর্বের বাছাই প্রক্রিয়ার আগামী ১০ মে হতে ৩০ জুন পর্যন্ত ৮ টি বিভাগের ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে পরিচালিত হবে। যেখানে প্রায় ৬০০ জন উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠিও পাঠানো হয়েছে।

প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১০ মে (শনিবার) বিকাল ৪টায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ট্যাগ: মাউশি
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence