শিক্ষকদের মার্চের বেতন নিয়ে সুখবর দিল মাউশি

১৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৫ AM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

‘বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ‘আগামী মঙ্গল অথবা বুধবার শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।’

মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে কলেজের ৮৬ হাজার ৭৭৯ জন এবং স্কুলের রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন।বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে স্কুলের রয়েছে ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ ও কলেজের ৮৬ হাজার ৬২১ জন শিক্ষক-কর্মচারী।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনো মার্চ মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গেছে।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অ…
  • ১৭ জুন ২০২৬
শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্য…
  • ১৭ জুন ২০২৬
টুঙ্গিপাড়ায় ফুটবল খেলায় দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্র…
  • ১৭ জুন ২০২৬
সবাই জিপিএ-৫ চান, কেউ সৃজনশীল শিক্ষা চান না: শিক্ষামন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
সীমান্তের শূন্যরেখায় ৪ দিন ধরে শিশুসহ ৯ জনের মানবেতর জীবন
  • ১৭ জুন ২০২৬
অস্ট্রিয়ার সঙ্গে বড় ব্যবধানে হারল জর্ডান
  • ১৭ জুন ২০২৬
×