স্কুল-কলেজের শিক্ষকদের মার্চের বেতন-ভাতা নিয়ে সবশেষ যা জানাল মাউশি

১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

‘বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতার জিও আজ রোববার জারি হতে পারে। জিও জারির জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।‘

রোববার (১৩ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান।

মাউশির এ কর্মকর্তা জানান, ‘আজ জিও হলে শিক্ষক-কর্মচারীরা আগামী মঙ্গল অথবা বুধবার বেতন-ভাতা তুলতে পারবেন। কোনো কারণে আজ জিও না হলে আগামী বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন বলে আমরা আশাবাদী।’

মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে কলেজের ৮৬ হাজার ৭৭৯ জন এবং স্কুলের রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন।বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে স্কুলের রয়েছে ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ ও কলেজের ৮৬ হাজার ৬২১ জন শিক্ষক-কর্মচারী।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনো মার্চ মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গেছে।

আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশকে ব্যবহার করতে না পা…
  • ১০ মে ২০২৬
সেঞ্চুরি করা আওয়াইসকে ফিরিয়ে স্বস্তি আনলেন তাসকিন
  • ১০ মে ২০২৬
চাঁদপুরে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ৪ 
  • ১০ মে ২০২৬
দেশের ১৫ শতাংশ মানুষ চিকিৎসা প্রয়োজন মেটাতে পারেন না
  • ১০ মে ২০২৬
বাউবির ভিসি অধ্যাপক ছিদ্দিকুর রহমানকে ঢাবিতে সংবর্ধনা
  • ১০ মে ২০২৬
ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9