শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা বরখাস্ত

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এবং ড. মুহম্মদ মফিজুর রহমান। তাদের সাময়িক বরখাস্ত করে বুধবার (২৯ জানুয়ারি) পৃথক দুই প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সুনির্দিষ্ট কি অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে, তা জানানো হয়নি প্রজ্ঞাপনে। 

এতে জানানো হয়, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তারা চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন।

সেজন্য এই বিধিমালার অনুযায়ী রেজাউল করিম এবং ড. মুহম্মদ মফিজুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী রেজাউল করিম এর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক ছিলেন। ড. মুহম্মদ মফিজুর রহমান সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬