এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ব্যানবেইসের নতুন মেনু ব্যবহারের অনুরোধ

১৮ এপ্রিল ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের সময় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) নতুন মেনু ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ব্যানবেইসের মহাপরিচালক মো: মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক ২০২২ সালের ২৬ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর হালনাগাদ তালিকার সাথে ব্যানবেইস এর ২০১৩ সাল হতে অনলাইন জরিপের শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য ব্যানবেইসের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) তে MPO Teacher Verify নামে একটি Menu সংযোজন করা হয়েছে। এই Menu থেকে ২০১৩ সাল থেকে ব্যানবেইসের শিক্ষা প্রতিষ্ঠান জরিপের শিক্ষক কর্মচারী সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলো হয়েছে, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে এমপিওভুক্তির আবেদন যাচাই বাছাইয়ের সময় ব্যানবেইসের Website-এ নতুন সংযোজিত Menu ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে প্রদান করার অনুরোধ জানানো যাচ্ছে।’’

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬