শিক্ষকদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি দিল মাউশি

১২ এপ্রিল ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল-কলেজের শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যাক্তিকে না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার মাউশির প্রশিক্ষণ-৪ শাখার সহকারি পরিচালক ড. নীহার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা প্রতিবছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে। এ সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে করে নগদ/বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। 

সম্প্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীর নিকট হতে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চায়। এ ধরনের কাজের সাথে মাউশি অধিদপ্তর জড়িত নয় এবং প্রশিক্ষণের সম্মানী প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর ব্যাংক নম্বর/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/বিকাশ/নগদ একাউন্ট সংক্রান্ত কোন তথ্য অপরিচিত কোন ব্যক্তিকে প্রদান না করার জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬