এইচএসসির ফলাফলে বৃত্তি পাবে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

১৫ মার্চ ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের নয়টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেক এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে। 

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে বলা হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে। সাধারণত সরকারি নির্ধারিত দিনে সব বোর্ড বৃত্তির গেজেট প্রকাশ করতে পারে না। শিগগিরই বোর্ডগুলো বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করে গেজেট প্রকাশ করবে। 

একজন শিক্ষার্থী কত টাকা বৃত্তি পাবে
জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে।

কোন বোর্ডের কতজন বৃত্তি পাবে
২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৭৯৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ বোর্ডের ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯০২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া বরিশাল বোর্ডের ৫১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৮৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮২৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৮২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮৯২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্রে করে নবীগঞ্জে রক্তক্ষয়ী সং…
  • ২২ মার্চ ২০২৬
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • ২২ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পারকি সমুদ্রসৈকতে
  • ২২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence