ঢাবি ক্লাবের সভাপতি ড. ওবায়দুল, সম্পাদক আবদুর রহিম

০১ জুলাই ২০২০, ০৪:১২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম যথাক্রমে সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০-২০২১ সেশনের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক অধ্যাপক ড. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী।

নতুন এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন- সহ-সভাপতি- ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল আমিন, যুগ্ম-সম্পাদক- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সদস্য- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ এমরান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, গ্রাফিক ডিজাইনের সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ এবং পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান।

এছাড়াও, সদ্য বিদায়ী কমিটির সভাপতি অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমান ও সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম সদস্য (পদাধিকার বলে) মনোনীত হয়েছেন।

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬