ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে লুৎফর রহমান

২৯ জুন ২০২০, ০৪:২৭ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমিতির সহ-সভাপতি ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। শনিবার (২৭ জুন) শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের এক সভায় তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। ফলে সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যাপক লুৎফর রহমান তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক লুৎফর রহমান বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এ দায়িত্ব পালন করতে হবে এমনটির জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সমিতির গঠনতন্ত্র এবং শিক্ষক সমিতির অতীত গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে আমার দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, আপনাদের যেকোনো পরামর্শ শিক্ষক সমিতি পরিচালনায় আমাকে সহযোগিতা করবে। আপনাদের সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করি। আর একদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে। সকলকে এই উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬