করোনায় প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের

৩১ মে ২০২০, ১০:৩৯ PM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপকের। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ রবিবার (৩১ মে) রাতে সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

ওই শিক্ষকের নাম ড. শাকিল উদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ওই অধ্যাপক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ, ভেন্টিলেশন আর সকল ধরনের চিকিৎসা সুবিধার সাথে তাঁকে তিনদিন পূর্বে প্লাজমা থেরাপিও দেয়া হয়। কিন্তু তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, স্যার সাদা মনের মানুষ ছিলেন। মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞানে তিনি ছিলেন অনন্য। ছাত্র-ছাত্রীদের সাথে তুই-তুকারি করে আমৃত্যু বন্ধু হয়ে থেকেছেন। প্রতিটি শিক্ষা সফরে তার সরব উপস্থিতি আর বাস্তব জ্ঞান বিতরণ থেকে ভবিষ্যৎ শিক্ষার্থীরা সারা জীবনের জন্য বঞ্চিত হলো।

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬