ঢাবি অধ্যাপক করোনায় আক্রান্ত, উত্তর ফুলার রোড লকডাউন

৩০ মে ২০২০, ০৯:১৯ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টারে থাকেন। তার করোনা শনাক্ত হওয়ার পর ওই এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।

করোনায় আক্রান্ত ওই শিক্ষক স্বাস্থ্য অর্থনীতি বিভাগের বলে জানা গেছে। তিনি কোয়ার্টারে নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের একজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি স্বাস্থ্য অথর্নীতি বিভাগের অধ্যাপক।’

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬