ঢাবি শিক্ষার্থীদের যোগসাজশে ক্যাম্পাসে ছিনতাই হচ্ছে: রাব্বানী

২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ PM

‘বিপথগামী’ কিছু শিক্ষার্থীর যোগসাজশে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।

বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয় বেড়ে যাওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ডাকসু জিএস। একইসঙ্গে ক্যাম্পাসকে ছিনতাইকারী মুক্ত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ডাকসু কাজ করবে বলেও জানান তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাব্বানী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার! ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের হার বেড়েই চলেছে, যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশের এলাকার সংঘবদ্ধ বহিরাগত বখাটেরা ছিনতাইয়ে জড়িত থাকে। অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মিথ্যা পরিচয় ব্যবহার করে এসব অপকর্ম করছে, আবার কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিপথগামী কিছু শিক্ষার্থীর যোগসাজসেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে প্রমাণ মিলেছে।

তিনি আর লেখেন, এমতাবস্থায় ক্যাম্পাস এলাকার সকল গেটে নিরাপত্তা বার স্থাপন, প্রহরী মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রক্টরিয়াল টহল বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা জোরদারে ডাকসু বারবার তাগিদ দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঠিকঠাক টনক নড়ছে না।

প্রাণের ক্যাম্পাসকে ছিনতাইকারী মুক্ত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ডাকসু কার্যকর সুপারিশপ্রেরণসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করবে এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবে বলে প্রত্যয় ব্যক্ত করছে।

ছিনতাই বন্ধে এ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য একটি নম্বর দেয়া হয়েছে। আর সেটি হলো- 01711-063936

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬