শহীদ মিনারে ভিপি-জিএসের বিভাজিত শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১১ PM

© টিডিসি ফটো

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তবে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পনে ভিপি-জিএসদের মাঝে দেখা গেছে ভিভাজন।

দিবসটির প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান, ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, চিবল সাংমা, তিলোত্তমা শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে তাদের সঙ্গে দেখা যায়নি ডাকসু ভিপি নুরুল হক নুরকে। তিনি শ্রদ্ধা জানান আলাদাভাবে। ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আলাদাভাবে প্রভাতফেরিতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬