সান্ধ্য কোর্স ও সমন্বিত ভর্তি: জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৩ AM
লোগো

লোগো

সান্ধ্য কোর্স স্থগিত ও সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

অ্যাকাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ অ্যাকাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য। ইতোমধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার বিষয়ে সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সভার আলোচ্য বিষয় হিসেবে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হলো সান্ধ্যকোর্স ও অন্যটি হলো সমন্বিত ভর্তি পরীক্ষা।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জরুরি সভা বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সিদ্ধান্ত ব্যক্তি পর্যায় থেকে নেয় হয় না।  সব সিদ্ধান্তই সংশ্লিষ্ট পর্ষদ বা বডিতে আলোচনা করে মতামতের ভিত্তিতে নেয়া হয়। সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের আলোচনা করা হবে। পাশাপাশি সান্ধ্য কোর্স বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এ জন্য আমরা একটি যৌক্তিকতা যাচাই কমিটি গঠন করেছিলাম। সে কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়টিও সভায় উত্থাপন করা হবে।

জানা যায়, সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এজন্য এর আগেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরিচালিত সব ধরনের সান্ধ্য কোর্সে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখতে সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত যৌক্তিকতা যাচাই কমিটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে জমা দেয়া এক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। সান্ধ্যকোর্স স্থগিত বিষয়েও জরুরি এ সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

বদরগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ‘ওরা এগারোজন’
  • ১৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কো…
  • ১৪ মার্চ ২০২৬
১৯৯৬ থেকে ২০০৯—ম্যানেজিং কমিটিতে কখনও সরাসরি শিক্ষাগত যোগ্য…
  • ১৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা …
  • ১৪ মার্চ ২০২৬
মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081