ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি।

এর আগে ২০১৮ সালের শেষের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসে ১০টি ক্লাস নেওয়ার অনুরোধ করলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে উঠেনি।

পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬