ঢাবিতে ব্যানার-পোস্টার লাগানোয় নিষেধাজ্ঞা

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ PM

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাব-গাম্ভীর্য ও সৌন্দর্য রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোনো ছবি, পোস্টার ও ব্যানার লাগানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে শহীদ মিনারে কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন না করতে অনুরোধও করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষ্যে আজকে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্ন, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে। এজন্য শহীদ মিনারে কোনো সংগঠন কর্তৃক কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন না করতে অনুরোধও করা হয়েছে।

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬