বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে কাজ করার আহ্বান মাশরাফীর

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়নে আপনারা কাজ করে যাবেন। কেননা তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশরাফী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আপনারা সে স্বপ্ন লালন করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রথমত আপনারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থী। দ্বিতীয়ত আপনারা তরুণ সমাজ। আপনারা সমস্ত ভালো কাজের সাথে জড়িয়ে থাকবেন। আপনাদের এই ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আর এটাই ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত। মুজিববর্ষে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা দুর্নীতির সাথে আর জড়াবো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস জড়িত বলে মন্তব্য করে মাশরাফী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। তাই আপনারা ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাসের অংশ হয়ে উঠবেন বলে আমি আশা করি।

ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ।

এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি ছাত্রশক্তির বৈঠক
  • ২৩ আগস্ট ২০২৬