কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার থেকে কোনো কর্মসূচি নয়

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৮ PM

© ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিস্কার-পরিচ্ছন্ন, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে। এজন্য শহীদ মিনারে কোন সংগঠন কর্তৃক কোন ধরণের অনুষ্ঠানের আয়োজন না করার অনুরোধ জানিয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোন ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়া বিভিন্ন উপ-কমিটির উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি ছাত্রশক্তির বৈঠক
  • ২৩ আগস্ট ২০২৬