নুুরের সাক্ষাতে মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির ভিপি

১৯ জানুয়ারি ২০২০, ০২:৫৬ PM
ডাকসু ভবনের সামনে ভিপি নুরুল হকের সঙ্গে মাসা ইউনিভার্সিটির ভিপি বশির ইবনে জাফর (নুরের ডান পাশে) এবং অন্যান্যরা

ডাকসু ভবনের সামনে ভিপি নুরুল হকের সঙ্গে মাসা ইউনিভার্সিটির ভিপি বশির ইবনে জাফর (নুরের ডান পাশে) এবং অন্যান্যরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’র (এসআরসি) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বশির ইবনে জাফর। তিনি বাংলাদেশি শিক্ষার্থী। রবিবার দুপুর সাড়ে ১২টায় ডাকসুর ভিপির কক্ষে তাদের মতবিনিময় হয়েছে।

এসময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলনের (ইশা) বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

ডাকসুর ভিপি কক্ষে মতবিনিময় চলছে

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাশেদ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন বশির ইবনে জাফর। এসময় তাঁকে সঙ্গ দেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুরে ভিপি নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ডাকসুতে আসেন। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভিন্ন দিক সমূহ নিয়ে আলোচনা হয়।

ঢাবি ক্যাম্পাসে মাসা ইউনিভার্সিটির ভিপি বশির ইবনে জাফর

বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কওমি মাদ্রাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনের হাফেজও। রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান তিনি।

ডাকসুর ভিপি কক্ষে মতবিনিময় চলছে
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬