ঢাবির প্রতিটি হল গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করবে ডাকসু

১৮ জানুয়ারি ২০২০, ০৯:২২ PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে ঘিরে প্রতিটি হলের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব হলে একযোগে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হবে। শনিবার ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্বে যে দুটি শব্দ অমোচনীয় তা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানা আবশ্যিক। তাই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল গ্রন্থাগারে ডাকসুর পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেল্ফ ডাকসু সরবরাহ করবে।

জাতীয়কৃত কলেজ শিক্ষকদের সংশোধিত বিধির গেজেট প্রকাশ, সুযোগ ন…
  • ২৮ অক্টোবর ২০২৬
আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
  • ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে হলে প্রবেশে ‘অঘোষিত সান্ধ্য আইন’, ক্ষুব্ধ শিক্ষার্থীর…
  • ২৮ অক্টোবর ২০২৬