ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী শনিবার

০১ নভেম্বর ২০১৯, ০৯:২৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (মা) ১০ম পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হবে। ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মা’ এর সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানমালায় উপস্থিত থাকবেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একাধিক পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ডিফারেন্ট টাচ ব্যান্ড দল ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ। সকাল ৯ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে প্রায় আড়াই হাজার সদস্য নিবন্ধন করেছেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফুল ইসলাম দুলু।

বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬