ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির পরিচালক হলেন ড. জিয়া রহমান

৩০ অক্টোবর ২০১৯, ১০:১১ PM

© টিডিসি ফটো

অপরাধবিজ্ঞানের প্রাচীনতম সংগঠনের একটি, ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, বোর্ড অব ডিরেক্টরের সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। তিনিই প্রথম কোন বাংলাদেশি যিনি এই পদে নির্বাচিত হলেন।

বুধবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংগঠনের আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালনা পর্ষদে  অধ্যাপক জিয়া রহমানের সাথে আরো দায়িত্ব পালন করবেন পৃথিবীর অন্যান্য দেশের আরো ১৮ জন স্বনামধন্য অপরাধবিজ্ঞানী। 

ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. এমিলিও সি ভিয়ানো এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের অধ্যাপক ড. সুজান এডওয়ার্ড। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এই পরিচালনা পর্ষদ তার দায়িত্ব পালন করবে। 

উল্লেখ্য, ইতালির রোমে ১৯৩৮ সালে সংগঠনটি তার যাত্রা শুরু করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজিই একমাত্র সংগঠন যেটি বৃহৎ পরিসরে অপরাধবিজ্ঞান এবং ক্রিমিনাল জাস্টিসের পঠন-পাঠন এবং গবেষণা নিয়ে কাজ করে। 

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬