মুহসীন হলের ছাদে রামদা-ছুরি, কারা রেখেছে জানে না কর্তৃপক্ষ!

৩০ অক্টোবর ২০১৯, ০২:২৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে কাপড়ে মোড়ানো রামদা, ছুরি ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হলের কর্মচারীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে সেগুলো পান। তবে কারা সেখানে দেশীয় অস্ত্রগুলো রেখেছে তা জানা যায়নি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়েছে, ‘২৯ অক্টোবর মঙ্গলবার সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন।’

তাক্ষণিকভাবে সেটি হল অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি খুলে ১০টি রামদা, বড় ছুরি দুটি এবং লোহার দুটি পাইপ পাওয়া যায়। কারা সেগুলো ছাদে নিয়ে গেছেন সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তবে হলে গভীর রাতে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীরা সেগুলো হলের ছাদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন প্রাধ্যক্ষ নিজামূল হক ভুইয়া। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা রাতে যখন অভিযান চালাই, তখন হলের শিক্ষার্থীরা এগুলো ফেলে গেছেন বলে আমার ধারণা। এগুলো তো বাইরে থেকে আসেনি।’

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬