১ম বর্ষে সিট বন্টনের আশ্বাস ঢাবি উপাচার্যের, আন্দোলন স্থগিত

২৯ অক্টোবর ২০১৯, ০২:৪৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলে সিট বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। এই আশ্বাসে উপাচার্যের বাসভবনের সামনের অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে উপাচার্যের দেয়া আশ্বাস বাস্তবায়িত না হলে আবারো আন্দোলন যাওয়ার ঘোষণা দিয়েছে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

বিভিন্ন আবাসিক হলের আবাসন সংকট সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেয় গণরুমের শিক্ষার্থীরা। ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভিসির বাসভবনে থাকার উদ্দেশ্যে সেখানে যান শিক্ষার্থীরা।

দুপুরে উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। আলোচনায় উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টা থেকে তারা তোষক, বালিশ, বইখাতা নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে উপাচার্যের বাসায় প্রবেশে ব্যর্থ হয়ে সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।

 

ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬