ঢাবি অধ্যাপক মুমিত আল রশিদকে সংবর্ধনা

২৯ অক্টোবর ২০১৯, ০১:৩০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফারসি ভাষা ও সাহিত্যে বিভাগের হাফিজ প্রাঙ্গণের ৬০৩৩ নম্বর কক্ষে অধ্যাপক মুমিত আল রশিদকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্যের সিনিয়র অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মুহসীন উদ্দীন মিয়া, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক তারিক জিয়াউর রহমান সিরাজি, অধ্যাপক আবদুস সবুর খান, অধ্যাপক ড. বাহাউদ্দিন, অধ্যাপক মেহেদি হাসান, অধ্যাপক আহসানুল হক হাদী প্রমুখ।

এসময় বিভাগের শিক্ষক কে এম সাইফুল ইসলাম বলেন, ‘ফারসি বিভাগ থেকে পড়ে দেশের বাইরে থেকে পিএইডি নিয়ে আবার আমাদের বিশ্ববিদ্যালয় জয়েন করা দেশের জন্য অনেক বড় অবদান। এটি রাজ্য জয়ের মত এক মহান পরিকল্পনা। মুমিত আল রশিদ আমাদের প্রিয় ছাত্র। তার প্রতি আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা।’

বিভাগের চেয়ারম্যান আবুল কালাম সরকার বলেন, ‘মানুষ দু’ধরনের পরিশ্রম করে। একটি শারীরিক আরেকটি মানসিক। মুমিত আল রশিদ মানসিক পরিশ্রম করেন। যার কারণে তিনি শরীরের নানা সমস্যায় আছেন। আমরা ইরানে গেলে তিনি আমাদের নানাভাবে সাহায্য করেছেন। তার জন্য শুভ কামনা।’

মুমিত আল রশিদ বলেন, ‘আমার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি। দোষে-গুনে মানুষ। তবে কোন মানুষ যদি তার দোষগুলো বুঝতে পারে এবং সেগুলো অতিক্রম করতে পারে, তাহলে সে হবে ভাল মানুষ। আমার বিভাগের শিক্ষকরা আমাকে তাই শিখিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমি ভাল ফারসি জানতাম না। যার কারনে আমি ইরানের ক্লাসে কথা বলতাম না। তখন ইরানের শিক্ষকরা আমাকে বললেন, তুমি বলো, ভুল হলেও বলো। তখন আমি ক্লাসে কথা বলা শুরু করি। আল্লাহর শোকরিয়া যে, আমি প্রথম থেকে ভাল ফারসি বলেছি। এটা হয়েছে আমার বিভাগের শিক্ষকদের জন্য। তারা আমাকে নানাদিক থেকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের ঋন কখনো শোধ হবেনা।’

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬