ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৩.২৬ শতাংশ

২৯ অক্টোবর ২০১৯, ১২:২০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৩.২৬ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোটা আবেদনকারী ৯৭ হাজার ৫০৬ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৪ হাজার ১৭৭জন। পাস করেছেন ১১ হাজার ১৫৮জন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে ১২ হাজার ৬৬৭ জনের।

‘ঘ’ ইউনিটে বিজ্ঞানে সেরা আহাদ আল আজাদ

ঢাবির ভর্তি পরীক্ষা: ‘ঘ’ ইউনিটে মানবিকে সেরা আব্দুল্লাহ

‘ঘ’ ইউনিটে ব্যবসায় শিক্ষায় সেরা রোজা শাওয়াল রিজওয়ান

পাস শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ৮ হাজার ৪৮৫জন, ব্যবসায় শিক্ষার ২ হাজার ১০৪জন এবং মানবিকের ৫৬৯জন রয়েছেন। ‘ঘ’ ইউনিটের মোট এক হাজার ৫৬০টি আসনের মধ্যে বিজ্ঞানের জন্য এক হাজার ৯৭টি, ব্যবসায় শিক্ষার জন্য ৪১০টি এবং মানবিকের জন্য ৫৩টি আসন বরাদ্দ রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <Roll no> 16321 টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫০৫ জন। এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের বিপরীতে তারা পরীক্ষায় অংশ নেন।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬