ভিসি বাসভবনের সামনে গণরুম শিক্ষার্থীদের অবস্থান

২৯ অক্টোবর ২০১৯, ১০:১৬ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলের আবাসন সংকট সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায়  ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে গণরুমের শিক্ষার্থীরা। ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভিসির বাসভবনে থাকার উদ্দেশ্যে  সেখানে যান শিক্ষার্থীরা।

তবে, উপাচার্য বাসভবনে নেই জানিয়ে শিক্ষার্থীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। প্রক্টরের সাথে দেখা করার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান ডাকসু সদস্য তানবীর হাসান সৈকত।

এ ব্যাপারে তানবীর হাসান সৈকত বলেন, ভিসি স্যারকে আমরা সময় বেধে দিয়েছিলাম। কিন্তু স্যার আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেনি। তাই আমাদের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা ভিসি স্যারের বাসায় থাকব।

 

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬