হলে ডালের ঘনত্ব পরীক্ষা করলেন ঢাবি উপাচার্য

২৮ অক্টোবর ২০১৯, ০৮:৫৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের আলোচিত গণরুম, হল লাইব্রেরি, ক্যান্টিন ও মেস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজামান। এসময় সূর্যসেন হলের মেসের ডাল ও অন্যান্য খাবার পরীক্ষা করে দেখেন তিনি।

রোববার রাতে উপাচার্য মাস্টারদা সূর্যসেন হল ও জসিম উদদীন হল পরিদর্শনে যান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, সূর্যসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন, জসিম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ প্রমুখ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভায় আবাসিক হলগুলোর গণরুম ও আবাসন সংকট সমাধানের সিদ্ধান্ত হয়। এই পরিপ্রেক্ষিতে গণরুম পরিদর্শন করতে আসেন তিনি। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা সমাধানে বিভিন্ন কথা বলেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামান বলেন, আমি তোমাদের সমস্যার সমাধান করব বলেই এসেছি। তোমরা যেসব সমস্যার মধ্যে থাকো তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

সূর্যসেন হলের পর কবি জসীম উদদীন হলের কয়েকটি গণরুম পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শন শেষে গণরুম সমস্যা ও আবাসন সংকট নিরসনের আশ্বাস প্রদান করেন উপাচার্য।

বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬