চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন এজিএস সাদ্দাম

২৮ অক্টোবর ২০১৯, ০৮:২৬ PM

আগামীকাল উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এজন্য ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডাকসু কার্যক্রম হতে ছুটিও নিয়েছেন তিনি।

আজ সোমবার ১৩ দিনের ছুটি চেয়ে উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর আবেদন করেন তিনি।

জানা যায়, অনেকদিন ধরে মেরুদন্ডের অসুখ নিয়ে এজিএস সাদ্দাম ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভাল হলেও ডাক্তার তাকে সার্জারি করার পরামর্শ দিয়েছেন। যার কারণে ভারতের একটি হাসপাতালে তিনি সার্জারি করতে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান সাদ্দাম।

এ বিষয়ে সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আগামীকাল চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। অনেকদিন অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারিনি, অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সময় অনেকেই দেখা করতে চেয়েছে, নিষেধ করেছি কিংবা অসুস্থতার জন্য সবসময় হয়তো সদয় আচরণ করিনি। আমার সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালোবাসা।’

‘বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা আমার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন, শত ব্যস্ততার মাঝেও আমার মত একজন ক্ষুদ্র কর্মীর জন্য নির্দেশনা দিয়েছেন, তদারকি করেছেন। প্রিয় বঙ্গবন্ধুতনয়া, আপনার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে যেন জীবনের বাকি পথটুকু চলতে পারি, আপনি শুধু এই আশীর্বাদটুকু রাখবেন।’

‘অসুস্থতা সত্ত্বেও আজ সন্ধ্যায় টিএসসি যাব কিছু সময়ের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কল্যাণ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।’

মেরুদণ্ডে (স্পাইনাল) সমস্যা জনিত কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ভিপি আব্দুল আলীম খান দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ছাত্রনেতা সাদ্দাম ২০১৩ সাল এই রোগে ভুগছেন। ২০১৩ সালে তার একবার সার্জারি হয়েছিল। ওই সময় তার চলাফেরায় দিক নির্দেশনা দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু বিভিন্ন কারণে তার পক্ষে সেগুলো মানা সম্ভব হয়নি। উপরন্তু মাঝেমধ্যে খেলতে নামতেন। এরফলে আবার তার পায়ে, কোমড়ে এবং ঘাড়ে ব্যাথা করছে। ব্যাথা বৃদ্ধি পাওয়ায় গত মাসের ২৯ তারিখে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬