ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

২৮ অক্টোবর ২০১৯, ০১:২৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <Roll no> 16321 টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫০৫ জন। এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের বিপরীতে তারা পরীক্ষায় অংশ নেন।

হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?
  • ২৫ আগস্ট ২০২৬