সংশোধিত ফলাফলে পাসের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৭৮

২৭ অক্টোবর ২০১৯, ০৮:৩৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল আজ রবিবার প্রকাশিত হয়েছে। এবার ১৩ হাজার ৬শ’ ৮৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার বেড়ে হয়েছে ১৫ দশমিক ৯৩ ভাগ। নতুন করে পাস করেছে ২ হাজার ৪৭৮ পরীক্ষার্থী।

এর আগে ২০ অক্টোবর প্রকাশিত ফলাফলে নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছিল ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। পাসের হার ছিল ১৩ দশমিক ৫ শতাংশ। পরে প্রকাশিত ফলাফলে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় ওইদিন সন্ধ্যায় ফলাফল স্থগিত করে ঢাবি প্রশাসন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA <Roll no> 16321 টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধিত ফলাফলে উত্তীর্ণদের মধ্যে সেরা তিনজনের মেধাক্রম অপরিবর্তিত রয়েছে। তবে চতুর্থ স্থান পরিবর্তিত হয়েছে। সংশোধিত ফলাফলে পাসের সংখ্যাও ও হার উভয় বেড়েছে। এছাড়া পূর্বে পাস করা কেউ সংশোধিত ফলাফলে ফেল করেনি বলে নিশ্চিত করেছে সূত্র।

‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী সাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে সেসময় বলা হয়েছিল, ‘কারিগরী ত্রুটির কারণে একটি সেটের MCQ অংশের উত্তরপত্র মূল্যায়ণে কিছু ভূল পরিলক্ষিত হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমতাবস্থায় উপাচার্য সঙ্গে আলােচনা করে ঘােষিত ফলাফল স্থগিত করা হলো। সংশােধিত ফলাফল দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।’

এ বিষয়ে তখন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘নতুন করে যাচাই হলে আরও কিছু শিক্ষার্থী পাশ করতে পারে। ভুল সংশোধন হলে কারও মেধাক্রম উপরে এলে আসবে। তার ন্যায্যটা সে পাবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রোগ্রামের কারণে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে প্রোগ্রাম সংশোধন করলে সবার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৭শ’ ৯৫টি।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ
  • ২৫ আগস্ট ২০২৬
নতুন দায়িত্বে ডা. জাহিদ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ২৫ আগস্ট ২০২৬
জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সর…
  • ২৫ আগস্ট ২০২৬
ঘুম পেলেই কেন চা পান করতে ইচ্ছে করে? জানুন আসল কারণ
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না
  • ২৫ আগস্ট ২০২৬