ঢাবি ক ইউনিটের সংশোধিত ফল প্রকাশ, বাড়ল পাসের হার

২৭ অক্টোবর ২০১৯, ০৭:০১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল আজ রবিবার প্রকাশিত হয়েছে। এবার ১৩ হাজার ৬শ’ ৮৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার বেড়ে হয়েছে ১৫ দশমিক ৯৩ ভাগ।

এর আগে ২০ অক্টোবর প্রকাশিত ফলাফলে নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছিল ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। পাসের হার ছিল ১৩ দশমিক ৫ শতাংশ। পরে প্রকাশিত ফলাফলে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় ওইদিন সন্ধ্যায় ফলাফল স্থগিত করে ঢাবি প্রশাসন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA <Roll no> 16321 টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৭শ’ ৯৫টি।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬