ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা

২৬ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ PM
সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ইয়াসিন আরাফাত

সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ইয়াসিন আরাফাত © টিডিসি ফটো

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-র ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি এসএম আবদুল্লাহ আল ফয়সাল। সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হোসেন এবং মো. ইয়াসিন আরাফাত। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। বাকি পদগুলোতে নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচনে ১০ ভোট পেয়ে ফয়সাল সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান নুর ইভা পেয়েছেন আট ভোট। সাধারণ সম্পাদক পদে জাহিদ ও ইয়াছিন সমানভাবে নয় ভোট করে পাওয়ায় যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ডিইউডিএস এর গঠনতন্ত্র অনুযায়ী দুজনে ছয় মাস করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি ফয়সল ফজলুল হক হল বিতর্ক ক্লাব, সাধারণ সম্পাদক জাহিদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বিতর্ক ক্লাব এবং ইয়াছিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিতর্ক ক্লাবের সদস্য ছিলেন।

জানা গেছে, সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ফয়সাল ফজলুল হক মুসলিম হলের এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক পদের মজাহিদ হাসান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এবং দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, ইয়াসিন আরাফাত বঙ্গবন্ধু হলের এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। তারা তিনজনেই ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

নির্বাচনের পর নির্বাচন নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিইউডিএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান।

এর আগে দুপুরে ১৮ টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটাররা ভোট দেন। এসময়, ডিইউডিএস এর মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন পর্যবেক্ষক তাওহিদা জাহান এবং নির্বাচন কমিনার রাকিব সিরাজী ও আব্দুল্লাহ আল মুতি আসাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডিইউডিএসের গঠনতন্ত্র অনুযায়ী ৩১ সদস্যের কমিটি গঠন করার কথা রয়েছে। তবে গত বছর ৪৪ সদস্যের কমিটি করা হয়।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close