ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০২ PM
বহিষ্কৃত রাব্বি আহমেদ

বহিষ্কৃত রাব্বি আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে মারার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের এক কর্মীকে। বহিষ্কৃত শিক্ষার্থী বিজয় একাত্তর হলের অনাবাসিক শিক্ষার্থী এবং পালি ও বুদ্ধিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন।

আজ রোববার রাব্বি আহমেদ নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিজয় একাত্তর হল প্রশাসন। প্রভোস্ট অধ্যাপক ড. এ জে শফিউল আলম ভূঁইয়া সাক্ষরিত এক নোটিশে এই সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়। একইসঙ্গে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে তিনদিনের কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশ

 

এর আগে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টার দিকে বিজয় একাত্তর হলের গেস্ট রুমে ওই শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

ভোক্তভুগী ওই শিক্ষার্থীর নাম রানা আখন্দ।‌ সমাজ কল্যাণ ও গ‌বেষণা ই‌নিস্টি‌টিউটের ১ম ব‌র্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

রানাকে স্ট্যাম দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ কর্মী রাব্বি আহমেদের বিরুদ্ধে। তিনি পালি ও বুদ্ধিস্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বরিশালে। অভিযুক্ত ও অভিযোগকারী দুজনই ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close