ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে  বিএফএ (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের  ভর্তি পরীক্ষা (অংকন) অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৪টি কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। এছাড়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ বছর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে অংকন পরীক্ষায় ১৫১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১৪ সেপ্টেম্বর 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬