ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের এখতিয়ার ডাকসুর নেই: ভিপির বিবৃতি

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেই বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

প্রেস বিজ্ঞপ্তিতে ভিপি বলেছেন, সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে যেসকল ছাত্র সংগঠন ঢাবিতে রাজনীতি করছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কোন এখতিয়ার ডাকসুর নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করে উগ্রপন্থী, সন্ত্রাসী ও মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের কার্যক্রম চালাতে না পারে সে জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে ভর্তি হওয়া ছাত্রলীগের ৩৪ জন ও গোলাম রাব্বানীর জিএস পদে থাকা নিয়ে প্রশ্ন তুললে আমার উপর আক্রমণাত্মক ভাবে কথা বলা হয়। এসময় আমি মিটিং থেকে বেরিয়ে যাই। পরে আমার সম্মতি ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে ডাকসুর ভিপি নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল আমার বক্তব্য অনেকেই আংশিক ছেপেছে। যার ফলে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই আজ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমার বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলাম। কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্যই আমার এই প্রেস বিজ্ঞপ্তি বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬