শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৪ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে সংহতি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোটা সংষ্কার আন্দোলনে গড়ে ওঠা প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচী শেষে তারা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এস শেষ হয়।

এবিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ এনেছে। এছাড়া এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ জন শিক্ষার্থীকে তুচ্ছ কারণ দেখিয়ে বহিষ্কার করেছে। যাদের অনেকেরই এখনো কোন সুরাহা হয়নি।

তিনি আরও বলেন, চলমান শিক্ষার্থীদের আন্দোলনে আজকে ভিসি বাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা এ দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ করতে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত আছি বলেও জানান তিনি।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬