ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫ AM
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত।

‘এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮,৯৫৫ জন। প্রতি সিটের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৪৫জন। সকাল ৯টা থেকে পরীক্ষার কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে প্রবেশ করছেন।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬