ইস্যুভিত্তিক আন্দোলনে ছাত্রলীগ পেশিশক্তির ব্যবহার করে: ছাত্র ইউনিয়ন

২৩ জুলাই ২০১৯, ০৯:২২ PM

© টিডিসি ফটো

সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চলাকালীন ডাকসুর সমাজ সেবা সম্পাদকের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২৩ জুলােই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিবাদ জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে যে কোনো ইস্যুভিত্তিক আন্দোলনে বারবার ছাত্রলীগের পেশিশক্তির ব্যবহার করছে। তারা যে সুন্দর-সুস্থ ক্যাম্পাসের যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা তার বিপরীত রূপ তুলে ধরে। অন্যদিকে, আমরা আজ এও দেখেছি যে শিক্ষার্থীরা বর্তমান বিতর্কিত ডাকসু'র ডাকে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে।

তারা জানান, উদ্ভুত পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ডাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেনা। এই ডাকসু শিক্ষার্থীদের আকাঙখার বিপরীতে গিয়ে নিজেদের মধ্যে (ডাকসু সাধারণ সম্পাদক বনাম সমাজ সেবা সম্পাদক) মারামারিতে আজ লিপ্ত। শিক্ষার্থীদের এই সচেতনতায়, নিজেদের অধিকার বুঝে নেয়ার চেতনায় আমরা আশাবাদী হই।

তারা আরও জানান, সাত কলেজের অধিভুক্তির এই আন্দোলন সাত কলেজ বিরোধী হয়ে ওঠায় এবং সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে তা পর্যবেক্ষণ করে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান লক্ষ্য করছি এবং সংঘর্ষের আশঙ্কা করছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী এবং অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা সাপেক্ষে উভয় পক্ষের স্বার্থ ও অধিকার বিবেচনা করে উদ্ভুত সংকট নিরসন করবে।

প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬