সূর্যসেন হলে বুক রিভিউ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা

২১ জুলাই ২০১৯, ০৪:২৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদের উদ্যোগে হল গতকাল ২০ জুলাই শনিবার ‘‘বুক রিভিউ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা’’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সূর্যসেন হল সংসদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস ‘‘রাইফেল, রোটি, আওরাত’’ এর ওপর বুক রিভিউ প্রতিযোগিতা হয়। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বর্তমান সময়ের তরুণ কথা সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মোঃ নুরুজ্জামান এবং কবি শেখ শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের নির্বাচিত ভিপি মারিয়াম জামান খান সোহান। সাহিত্য আড্ডার এই আয়োজনের মূল সংগঠক হিসাবে ছিলেন সংসদের সাহিত্য সম্পাদক মোঃ আল সাদী ভূঁইয়া এবং পাঠকক্ষ সম্পাদক রেজওয়ানুল ইসলাম শাওন। বুক রিভিউ প্রতিযোগিতায় সেরা ৩ জনকে পুরষ্কৃত করা হয়।

উল্লেখ্য সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক আল সাদী ভূঁইয়া ও পাঠকক্ষ সম্পাদক রেজওয়ান ইসলাম শাওন এই প্রতিযোগিতার আয়োজন করেন।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬